নিজস্ব প্রতিবেদক : সাবেক আইনমন্ত্রী, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় এডভোকেট আব্দুল মতিন খসরুর একনিষ্ঠ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।